আমরা ঘরে ঘরে গিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো : আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা ঘরে ঘরে গিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো : আনোয়ার
শনিবার, ১১ নভেম্বর ২০২৩



আমরা ঘরে ঘরে গিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো : আনোয়ার

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, যুব সমাজকে দমিয়ে দিতেই শেখ ফজলুল হক মনিকে ১৫ আগস্ট হত্যা করেছিলো। সে নেপথ্যের নায়ক ছিলে জিয়াউর রহমান। জাতির জনককে হত্যা করে গোলাম আজম নেতৃত্বে দেশতে চালানোর পরিকল্পনা করলো। তারা দেশকে নৎশাত করেছেন। ক্ষমতায় এসে রাতের আধারে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। কিন্তু জাতির পিতার কন্যা তার বিপরীতে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের রাস্ট্রিয় সম্মানের চূড়ায় নিয়ে গেছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুষ্ঠান অিনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন আরো বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু বানায় আর খালেদা জিয়া মানুষ পুড়ে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় আর তারা রাজাকারদের এমপি মন্ত্রী বানায়। এ হলো তাদের বৈশিষ্ট্য। আমরা ঘরে ঘরে গিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল, জামির হোসেন রনি সহ অসংখ্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৮   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ