ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্টের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্টের
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্টের

বহিঃশক্তির হুমকির মুখে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামি বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে বিশাল এক জনসমাবেশে এই আহ্বান জানান তিনি।

সমাবেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষেয়ে পেজেশকিয়ান বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি তার সরকার। তবে এ নিয়ে কোনো ধরনের অতিরিক্ত দাবি মেনে নেবে না তেহরান।

সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক সংঘাতের হুমকির প্রেক্ষিতে আজ বুধবার ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন করছে ইরান। দেশজুড়ে ১৪০০ শহরে বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, ইসলামি বিপ্লব বার্ষিকী উপলক্ষে সরকারের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য রাজধানী তেহরানের আজাদি স্কয়ারের সমাবেশে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। এই সমাবেশে ভাষণ দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

ভাষণে জাতীয় ঐক্য ও সংহতির ডাক দিয়ে তিনি বলেন, ‘আমাদের জাতির বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি..’। তিনি আরও বলেন, ইরানি জনগণের শক্তি ও ঐক্য শত্রুদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের জন্ম দেয়। আমাদের এভাবেই একে অপরের পাশাপাশি থাকা উচিত।’

পারমাণবিক আলোচনার বিষয়ে তিনি বলেন, ইরান ‘পারমাণবিক অস্ত্র চাই না’ এবং ‘এ বিষয়ে যেকোনো ধরণের যাচাইয়ে প্রস্তুত’। তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি ‘অবিশ্বাসের উঁচু প্রাচীর’ ‘এই আলোচনাগুলোকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে দেয় না’।

বাংলাদেশ সময়: ১৭:১৪:০৭   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ফিরলেন মমতা
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট
দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ