হাজারো নেতাকর্মী নিয়ে খুলনার জনসভায় মাশরাফি

প্রথম পাতা » খুলনা » হাজারো নেতাকর্মী নিয়ে খুলনার জনসভায় মাশরাফি
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



হাজারো নেতাকর্মী নিয়ে খুলনার জনসভায় মাশরাফি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খুলনা বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন সোমবার (১৩ নভেম্বর) বিকেলে। তাই প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সকাল ৯টা ৫০ মিনিটে হাজারো নেতাকর্মীর মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউজ মাঠে পৌঁছান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

জানা গেছে, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার মিছিলটি রেলস্টেশনের সামনে থেকে লোয়ার যশোর রোড হয়ে সার্কিট হাউজ ময়দানের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় মাশরাফিকে বিসিবির সভাপতি করার দাবিও তোলেন ভক্তরা।

জানা গেছে, খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সমাবেশস্থল ও আশপাশে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী দুই হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, জনসভায় খুলনা বিভাগের ১০ জেলা এবং গোপালগঞ্জ ও পিরোজপুরের ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেয়া হয়েছে। এবারের জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভাস্থলের আশপাশের সব সড়কে মাইক দেয়া হয়েছে, যাতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর নেতাকর্মীরা রাস্তার দাঁড়িয়ে প্রিয় নেত্রীর ভাষণ শুনতে পারেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জনসভাস্থলে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্কিট হাউজ মাঠ ও আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। গোটা নগরী নিরাপত্তার চাদরের ঢেকে দেয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১:৪২:০৫   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ