নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার সকালে জানাবে ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার সকালে জানাবে ইসি
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার সকালে জানাবে ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে নভেম্বরের প্রথমার্ধের শেষ দিনে বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়ে আসছে। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।

বরাবরই প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতিকে অবহিত করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।

এবার কী তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার হবে’ কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেব।

বাংলাদেশ সময়: ১৫:০৪:০৪   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ