হিলিতে পেঁয়াজের ঝাঁজ কমলেও আলুর দাম বেড়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলিতে পেঁয়াজের ঝাঁজ কমলেও আলুর দাম বেড়েছে
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



হিলিতে পেঁয়াজের ঝাঁজ কমলেও আলুর দাম বেড়েছে

দেশের বাজারে আলু এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানির অনুমতি দিলেও কোনোভাবেই সিন্ডিকেট ভাঙতে পারছে না সরকার। আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। তবে কিছুটা ঝাঁজ কমেছে পেঁয়াজের।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে আলুর দাম। কেজিপ্রতি ভারতীয় আলু হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকায় ও দেশি বড় জাতের আলু খুচরা বাজারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়াও ছোট জাতের দেশি আলু ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৮ টাকায়।

অন্যদিকে কেজিপ্রতি ১০ টাকা কমেছে ভারতীয় সাউথ জাতের পেঁয়াজের দাম। বর্তমানে সাউথ জাতের পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও ইন্দোর জাতের পেঁয়াজ পূর্বের ৮৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, দেশের বাজারে পাতা পেঁয়াজ ওঠার কারণে ক্রেতা কমেছে। তবে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে কিছুটা দাম কমেছে। সেই তুলনায় আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার ভারতীয় ২৩ ট্রাকে ৬২০ টন আলু এবং ১৭ ট্রাকে ৪৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩৯   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ