সাধারণ মানুষেরা কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাধারণ মানুষেরা কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



সাধারণ মানুষেরা কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

‘সাধারণ মানুষগুলো কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো, বিএনপির কাছে আমার প্রশ্ন’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাদের কর্ণকুহরে এদের কান্না-আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে এদের কান্না-আর্তনাদটা পৌঁছে দেবেন, বলেন তিনি।

আজ রাজধানীর কামরুজ্জামান সরণিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিএনপি-জামাতের ডাকা অবরোধ-হরতালে পেট্রোলবোমা হামলায় আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ প্রশ্ন রাখেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন ও চিকিৎসকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান জানান, ‘প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদেরকে পাঠিয়েছেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের শিকার যে মানুষগুলো এই হাসপাতালে কাতরাচ্ছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। অগ্নিদগ্ধদের সমস্ত চিকিৎসা এবং ব্যয় সরকারের পক্ষ থেকে এই ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেন, যিনি এই ইউনিট প্রতিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার নেতৃত্বে হচ্ছে। আমরা দলের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করবো।’

সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাতের নির্মমতা নৃশংসতা, নিষ্ঠুরতা ও অগ্নিসন্ত্রাসের কারণে কিভাবে অসহায় খেটে খাওয়া মানুষগুলো আজকে বার্ন ইউনিটগুলোতে কাতরাচ্ছে, তা বর্ণনাতীত। ২০১৩, ১৪, ১৫ সালে তারা যেভাবে মানুষের ওপর আক্রমণ পরিচালনা করেছে, একই কায়দায় তারা আবার মানুষ ও যানবাহনের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা শুরু করেছে।’ ‘অসহায় মানুষগুলোকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের এই নির্মমতা প্রকাশে ‘নিষ্ঠুরতা’, ‘হিংস্রতা’সহ যে শব্দগুলো বাংলা ভাষায় আছে সেগুলো যথেষ্ট নয়’ বলে বেদনা প্রকাশ করেন ড. হাছান মাহ্‌মুদ।

মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন আছে, সবাই গাড়ির ড্রাইভার, হেলপার, রিকশাওয়ালা আর দু’একজন কর্মজীবী। সবাই সাধারণ মানুষ। এদের কি অপরাধ! বিএনপি-জামাতের কাছে আমার প্রশ্ন- এই সাধারণ মানুষগুলোর কি অপরাধ? তারা কেন তাদের অপরাজনীতির, হিংস্রতার শিকার হলো? এটির কোনো জবাব তাদের কাছে নেই।’

‘নিজেদের রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মুক্তির জন্য, তাদের তথাকথিত তত্ত্ববধায়ক সরকারের দাবি- এগুলোর জন্য সাধারণ মানুষের ওপর বোমা নিক্ষেপ, আগুনে পুড়িয়ে মারা- এটি কেউ কল্পনাও করতে পারে না’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়নি।’

মন্ত্রী ড. হাছান বলেন, ‘বিএনপি-জামাতের এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানি বাহিনী গুলি করে মানুষ হত্যা করেছে, কিন্তু জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে নাই। ডেমরাতে মধ্যরাতে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করার পর একজন হেলপার বাসের মধ্যেই মারা গেছে। আরেকজন এখানে কোনোরকমে বেঁচে আছে সে এখনও শঙ্কা মুক্ত নয়।’

বাংলাদেশ সময়: ২১:৪৮:২৫   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ