জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

জেলায় আজ মঙ্গলবার সকাল ১০টায় নানা আয়োজনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৩।
বিশ্বে টাইপ-২ ডায়াবেটিস মহামারি আকার ধারন করছে। সে কারণে জীবন-যাপনের পরিবর্তনের মাধ্যমে এ থেকে ৭০ ভাগ রক্ষা পাওয়া সম্ভব। জয়পুরহাট ডায়াবেটিক সমিতি বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে ফ্রি ডায়াবেটিস পরীাক্ষ শোভাযাত্রা ও সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ” ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন”। জয়পুরহাট শহরের বাবু পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে আসে। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিস সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, , ডাঃ ফাতেমাতুজহুরা, ডাঃ মামুন ইসাহাক প্রমূখ। বক্তারা বলেন, জীবন-যাপনের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা এবং সুস্থ থাকা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে দুই শতাধিক নারী- পুরুষের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩০   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : হাইকমিশনারকে মাহ্দী আমিন
গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়াতে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি
ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ