শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় তারা শ্রম খাতের জন্য জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম খাতে একটি জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০২৬) গ্রহণ করেছে এবং এই পরিকল্পনাটি আইএলও গভর্নিং বডির কাছে বাংলাদেশ সরকারের জমা দেয়া কর্মপরিকল্পনার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এ কর্মপরিকল্পনার লক্ষ্য হলো, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দরকষাকষির অধিকারসহ দেশের শ্রম অধিকারগুলো পালনের পরিবেশ উন্নত করা। জিএসপি প্লাসের জন্য বাংলাদেশের আবেদন বিবেচনায় ইউরোপীয় পার্লামেন্ট এবং কমিশনের জন্য আন্তর্জাতিকমানের সঙ্গে শ্রম আইন ‘অপরিহার্য উপাদান’ হিসেবে বিবেচিত হওয়া অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়।

ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পাওলা পাম্পালোনি, বাংলাদেশে ইইউ ডেলিগেশনের প্রধান ও অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৫:০৯   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ