আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত ইসরায়েলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত ইসরায়েলের
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত ইসরায়েলের

ইসরায়েল গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে বৃহস্পতিবারও অভিযান অব্যাহত রেখেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজার বৃহত্তম এই হাসপাতালে বুধবার এ অভিযান শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন।
একই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, গত ৪০ দিনের যুদ্ধে আল শিফা হাসপাতালের নিচে থাকা হামাস কমান্ড সেন্টারটি মূখ্য ভূমিকা পালন করছে।
তবে হামাস ও হাসপাতালের চিকিৎসাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, প্রাথমিক অভিযানে তারা কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
গাজায় ইসরায়েলী সামরিক অভিযানের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, আজরাতে শিফা হাসপাতালে আমরা সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযান অব্যাহত রেখেছি।
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, ইসরায়েল বুলডোজার দিয়ে হাসপাতালের দক্ষিণ প্রবেশ দ্বারের কিছু অংশ ধ্বংস করেছে।
প্রত্যক্ষদর্শীরা হাসপাতালের আভ্যন্তরীণ অবস্থাকে ভয়ংকর বলে বর্ণনা করেছেন। চিকিৎসকরা চেতনানাশক ছাড়াই চিকিৎসা করছেন। মৃতদেহের দুর্গন্ধে ভরা করিডোরে যারা আশ্রয় নিয়েছেন তাদের বলছে খাবার নেই, পানি নেই।
এদিকে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার কারনে দেশটির অভ্যন্তরে সামরিক পদক্ষেপের প্রতি জনসমর্থন বাড়ছে।
এ প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, হামাসের জন্যে কোন নিরাপদ জায়গা থাকবে না। গাজার এমন কোন জায়গা থাকবে না যেখানে ইসরায়েলের সেনারা প্রবেশ করবে না।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২২   ৩৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ