টানা তিন বার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট সানিউল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানা তিন বার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট সানিউল হক
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



টানা তিন বার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট সানিউল হক

ট্রাফিক বিভাগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য টানা তিন বারের মতো কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন সানিউল হক রবিন ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম (সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎসহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

জানা গেছে, অবৈধ যানবহন, থ্রি-হুইলার, পিকআপ, ট্রাক, অবৈধ বিভিন্ন গাড়ি আটক,হেলমেটবিহীন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন অবৈধ যানবাহনের নামে মামলা এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে ভালো কাজের পদক্ষেপ নেয়ায় ৩ বারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন। গত অক্টোবর মাসে তিনি সর্বোচ্চ ৫৩টি মামলা দায়ের করেন। তার এই অভাবনীয় কর্মদক্ষতা বিবেচনা করে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করা হয়।

নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর গ্রামে জন্ম সার্জেন্ট সানিউল হক রবিনের। তিনি বলেন, আমি চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার। এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে। এ নিয়ে মোট ৩ বার শ্রেষ্ঠ সার্জেন্ট পুরস্কার পেলাম।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১০   ৯১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে দুই ইউপি সদস্যসহ ৪জন আহত, অতঃপর মামলা
দেব-দেবীর ২৭৭ প্রতিমায় সেজেছে আলফাডাঙ্গা কেন্দ্রীয় হরি মন্দির
আলফাডাঙ্গা সরকারি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়
ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ