রাজপুত্রের বেশে ব্যাঙকে বিয়ে করবেন না: টুইঙ্কেল খান্না

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজপুত্রের বেশে ব্যাঙকে বিয়ে করবেন না: টুইঙ্কেল খান্না
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



রাজপুত্রের বেশে ব্যাঙকে বিয়ে করবেন না: টুইঙ্কেল খান্না

চলতি বছরে বেশ জমে উঠেছে বলিউড পরিচালক করণ জোহরের শো ‘কফি উইথ করণ’। এ মঞ্চে আমন্ত্রিত অতিথি হয়ে নিজর প্রেম জীবন নিয়ে বোমা ফাটান দীপিকা। এর পরেই সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সমালোচিত হচ্ছেন নায়িকা। দীপিকার পাশে তাই দাঁড়িয়েছেন বলিউড আরেক অভিনেত্রী টুইঙ্কেল খান্না।

কী এমন বলেছিলেন দীপিকা? করণের শো তে দীপিকার প্রেম জীবন নিয়ে প্রশ্ন করা হলে দীপিকা কোনো কিছু না লুকিয়েই সোজা উত্তর দেন যে, রণবীর সিংকে বিয়ের আগে অনেকের সাথেই ডেট করেছেন তিনি। প্রকৃত মিস্টার রাইটকে খুঁজে নিতে এটাই সবচেয়ে কার্যকরী উপায় বলেও জানান দীপিকা।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে শুরু করেন দীপিকা। অনেকে নেটিজেনই দীপিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। তবে দীপিকার সুরে সুর মিলিয়েছেন স্বামী রণবীরও। তার মতে, একাধিক ডেটিং থেকেই বোঝা যায়, কে আসলে তোমার আপনজন।

করণের শোতে দীপিকা এও স্বীকার করেছেন, নিজেরা অন্যদের সাথে ডেটে গেলেও ওইসব ডেটে তারা দুজন দুজনকে মিস করতেন। আর এরপরেই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার।

সোশ্যাল মিডিয়ায় রণবীরের চরিত্র নিয়ে প্রশ্ন না উঠলেও দীপিকাকে নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সরব হয়েছেন অভিনেত্রী টুইঙ্কেল। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দিয়েছেন এক লম্বা পোস্ট। ওই পোস্টে টুইঙ্কেল লিখেছেন, আপনি যদি দোকানে একটা সোফা কিনতে যান, তাহলে কয়েকটা সোফায় বসে সেরাটাই কিনেন। কিন্তু সেই সোফায় আপনি যার সঙ্গে সারাজীবন বসবেন, তাকে নির্বাচনের ক্ষেত্রে বাছবিচার করবেন না, এটা কীভাবে সম্ভব?

টুইঙ্কেল আরও লেখেন, দীপিকার সিদ্ধান্ত থেকে অন্তত এই শিক্ষা নেওয়া উচিত যে, দেখেশুনে জীবনসঙ্গী নির্বাচন করলে রাজপুত্রের বেশে ব্যাঙকে বিয়ে করবেন না!

টুইঙ্কেলের এমন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে যে, দীপিকার নিন্দুকদের উপযুক্ত জবাব দিতেই এমন পোস্ট ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ঘরনী টুইঙ্কেল খান্না।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৫২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় চ্যাম্পিয়ন বোয়ালমারী
ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই - রেলপথ মন্ত্রী
খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা
পীর সাহেবকে হত্যাচেষ্টাকারীর কাকন শেখকে গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন
১৪০৩ টি পরিবারের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের চারজন
ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ