কুষ্টিয়ার খোকসায় আমন ধান কাটার উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ার খোকসায় আমন ধান কাটার উদ্বোধন
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



কুষ্টিয়ার খোকসায় আমন ধান কাটার উদ্বোধন

জেলার খোকসায় রোপা আমন ধান কাটার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শোমসপুর মাঠে নবান্ন উৎসব উপলক্ষে ধান কাটার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক আজিজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা প্রমুখ। উপজেলায় প্রায় ৬ হাজার ৯শ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ো প্রায় হাজার বিঘা হেক্টর বেশী বলে কৃষি বিভাগ দাবি করেছে। তবে শেষ সময়ে পোকার আক্রমণে ধানের ফলনের তারতম্য হয়েছে বলে কৃষক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১:৪৮:০৬   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ