রাজশাহীতে পার্কিং করা ট্রাকে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে পার্কিং করা ট্রাকে আগুন
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



রাজশাহীতে পার্কিং করা ট্রাকে আগুন

রাজশাহীতে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে রাখা ছিল। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেন। স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, তবে কে বা কারা আগুন দিয়েছে সেটি জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:০২   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ