সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আজ সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্র প্রধান শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় তাঁকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্র প্রধান।

এরআগে শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সিনিয়র কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায়।
দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৪৭   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সুলতানগঞ্জ নৌবন্দর পুনরায় দ্রুত চালুর দাবি আরসিসিআই’র
সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোজাফফরের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ