লাইভে এসে ইউক্রেন হামলায় অভিনেত্রীর মৃত্যু!

প্রথম পাতা » ছবি গ্যালারী » লাইভে এসে ইউক্রেন হামলায় অভিনেত্রীর মৃত্যু!
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



লাইভে এসে ইউক্রেন হামলায় অভিনেত্রীর মৃত্যু!

রাশিয়ান অভিনেত্রী পলিনা মেনশিখ। সেদিন মঞ্চে পারফর্ম করছিলেন তিনি। সরাসরি চলছিল অনুষ্ঠান। এরই মধ্যে জীবনের শেষ আলোটি তারা হয়ে আকাশে পাড়ি জমায়।

পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় হামলায় পলিনা মেনশিখ মারা যান। যে থিয়েটারে পলিনা কাজ করতেন তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ মাধ্যম রয়টার্স ঘটনার বিস্তারিত জানায়নি তবে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনীয় হামলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেছেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে ডোনেটস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে আরেকটি সূত্র বলছে হামলার আগে মঞ্চে গাইছিলেন পলিনা মেনশিখ।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে। সেখানে সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে গান গাইছেন মেনশিখ।

গান গাইতে গাইতে বিস্ফোরণে কেঁপে ওঠে জায়গাটি মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৩   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যমুনা শাখা নদীতে ২৭৮ মিটারের সেতুর শুভ উদ্বোধন
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ
কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল নিয়ে ইতিবাচক ফল শিগগিরই : বাণিজ্যমন্ত্রী
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ