ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর ‘অবিশ্বাস্য গোল’

প্রথম পাতা » খেলাধুলা » ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর ‘অবিশ্বাস্য গোল’
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর ‘অবিশ্বাস্য গোল’

বয়সটা ৩৮ পেরিয়ে গেলেও দুরন্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল কিংবা ক্লাব, সব জায়গাতেই রীতিমতো উড়ছেন পর্তুগিজ মহাতারকা। একের পর এক গোল করে দলকেও উড়াচ্ছেন তিনি। এবারও তার প্রমাণ রাখলেন সিআরসেভেন। গত রাতে জোড়া গোল করে আল-নাসরের বড় জয়ে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড।

শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় আল আওয়াল পাকে সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ওখদুদ। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় আল-নাসর। দলের হয়ে জোড়া গোল করেন রোনালদো। এছাড়া একটি গোল করেন সামি আল-নাজি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল-নাসর। ১৩তম মিনিটে ডিফেন্ডার সুলতান আল ঘানামের পাস থেকে স্বাগতিকদের লিড এনে দেন সামি আল নাজি। এরপরই গোলের দেখা পান পর্তুগিজ তারকা। যদিও তারে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

তবে সমর্থকদের সেই হতাশা বেশিক্ষণ থাকতে দেননি সিআরসেভেন। বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে দারুণ শটে দলকে এগিয়ে দেন। আর তিন মিনিটের ব্যবধানে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।

তার এই গোলটি অনেকদিন মনে রাখবে প্রতিপক্ষ ও ফুটবল ভক্তরা। ম্যাচের ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে যে গোল করলেন রোনালদো, তা ‘অবিশ্বাস্য’ বললেও কম হবে।

এ ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেন। প্রতিপক্ষের ডি-বক্সে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান।

এ জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নগরপ্রতিদ্বন্দ্বী আল-হিলাল।

বাংলাদেশ সময়: ১৬:২১:২১   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ