আবদুল্লাহপুরে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবদুল্লাহপুরে বিআরটিসির দ্বিতল বাসে আগুন
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



আবদুল্লাহপুরে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হন বাসের চালক ও তার সহযোগী।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক বলেন, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় অবরোধ সমর্থনকারীরা আগুন দেয়। তখন গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েক সিট পুড়ে গেছে।

তিনি আরও বলেন, বাসটিতে যারা আগুন দিয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সড়কের আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।

এর আগেও প্রতিটি অবরোধ -হরতালে আগের রাতে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এদিকে নির্বাচন ঠেকাতে ফের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও সমমনারা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ দফায় আগামীকাল রোববার থেকে (২৬ ও ২৭ নভেম্বর) ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করবে তারা। সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে প্রথমে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর আবার ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে দলটি। এবার আবার ২৬ ও ২৭ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করল বিএনপি।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৫   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ