দেশটাকে কার কাছে দেবো, কে দেখাশোনা করবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশটাকে কার কাছে দেবো, কে দেখাশোনা করবে: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



---

বিএনপির নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা দেখতে চাই, যারা ক্ষমতায় আসবে তাদের নেতা কে? দেশটাকে কার কাছে দেবো। কে এই দেশকে দেখাশোনা করবে, উন্নয়ন করবে। সেই লোকই তো দেখি না। আমরা তো অন্ধকারে ঝাঁপ দিতে পারবো না। দেশের মানুষ বুঝে শেখ হাসিনাই হলো সঠিক নেতৃত্ব। তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

শনিবার (২৫ নভেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যায় না। কারণ এগুলো করে ভোট পাওয়া না। ভোট পেতে হলে উন্নয়ন করতে হয়। মানুষকে দেখাতে হবে আমি কী কাজ করেছি ও কী উন্নয়ন করেছি।’

বিএনপি মানুষের পাশে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি তো মানুষের কাছে ভোট চাচ্ছে না। তাদের তো দেখিনি মানুষের কাছে যেতে। মানুষের প্রতি দরদ থাকলে তারা মানুষের কাছে আসতো। করোনার সময় মানুষের পাশে তাদের দাঁড়াতে দেখিনি। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছিল।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় বলা হয়েছিল মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। তারা ঘরে থাকবে। তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এই হলো বিএনপি-জামায়াতের নীতি। শুধু তাই নয়, তারা দেশকে ভালোবাসে না। স্বাধীনতার সময় তারা বিরোধিতা করেছিল। এখনও দেশের উন্নয়নে তারা বিরোধিতা করছে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৭   ৫২৫ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ