ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ২৬ নভেম্বর ২০২৩, রোববার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৭৯ - ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৭০৩ - ইংল্যান্ডে এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯০৭ - লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব দেন।

১৯২২ - ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন।

১৯২২ - দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সি মুক্তি পেয়েছিল।

১৯৪৩ - যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সঙ্গে যুদ্ধ পরিচালনার ব্যাপারসহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা দেয়া এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।

১৯৪৯ - ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদন হয়।

১৯৫০ - চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধের প্রকৃতি বদলে গিয়েছিল।

১৯৫৫ - সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।

১৯৭৬ - ‘মাইক্রোসফট’ নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।

১৯৮৯ - ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯১ - যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।

১৯৯২ - টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে [১৯ বছর ২২ দিন] শচীন টেন্ডুলকার এক হাজার রান করেন।

২০০১ - নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানি ঘটে।

২০০৪ - জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।

২০০৮- ভারতের মুম্বাই শহরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই- এর মদদে জঙ্গি হামলা হয়।

জন্ম

১৭৩১ - উইলিয়াম কাউপার, ইংরেজ কবি।

১৮৮৫ - দেবেন্দ্র মোহন বসু, প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান-প্রশাসক।

১৮৯০ - সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৮৯৬ - গোকুলানন্দ গীতিস্বামী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃৎ।

১৮৯৮ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কার্ল জিগলার।

১৯১৯ - মুহম্মদ আবদুল হাই, ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক।

১৯২১ - ভার্গিজ কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।

১৯৫৪ - ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী দল লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের প্রতিষ্ঠাতা।

১৯৭২ - অর্জুন রামপাল, ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক।

মৃত্যু

১৮৫৭ - সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুর।

১৯২৩ - গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তী।

১৯৪৯ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।

১৯৫০ - প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র।

২০০৭ - রবীন্দ্রজীবনকার প্রশান্তকুমার পাল।

২০১৭ - রাহিজা খানম ঝুনু, বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।

বাংলাদেশ সময়: ১১:১৬:৩৭   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ