নির্বাচনে যেনো ভোটারদের মতামতের প্রতিফলন হয় - মুজিবুল হক চুন্নু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে যেনো ভোটারদের মতামতের প্রতিফলন হয় - মুজিবুল হক চুন্নু
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



নির্বাচনে যেনো ভোটারদের মতামতের প্রতিফলন হয় - মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছেন, আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন গ্রহণযোগ্য করার ব্যাপারে নির্বাচন কমিশন কথা রাখবে। আশা করছি, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন। নির্বাচনে যেনো ভোটারদের মতামতের প্রতিফলন হয়।

আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যার এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের গেলো রাতে আপন ভাবী বেগম রওশন এরশাদের সাথে বৈঠক করেছেন। এটা তাদের পারিবারিক বিষয়, তিনি একা গিয়েছেন। দলীয় কিছু হলে পার্টি মহাসচিব হিসেবে আমাকে যেতে হতো। আমি আসলে ঐ বৈঠকের বিষয়ে জানিই না। রাজনৈতিক বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা তা আমি জানি না। তিনি বলেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক রেগম রওশন এরশাদ, তাঁর ছেলে সাদ এরশাদ এবং ডাঃ কে আর ইসলাম যদি নির্বাচন করেন আমরা মনোনয়ন ফরম দেবো, তাদের স্বাগত জানাবো। আমরা চাই বেগম রওশন এরশাদ যেনো নির্বাচনে আসেন। আমরা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। তিনি বলেন, যারা দল করেন তারা দলীয় মনোনয়ন ফরম নিয়েছে এবং তাদের সাক্ষাতকার গ্রহণ চলছে। তাদের মধ্য থেকে কাকে কাকে মনোনয়ন দেয়া হবে তা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবেন। জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোয় কোন বিভেদ নেই। জিএম কাদের এর নেতৃত্বের বাইরে কেউ নেই। জাতীয় পার্টি এখন যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী। জাতীয় পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে দ্বিধা-দ্বন্দের অবকাশ নেই। তিনি আরো বলেন, সংসদীয় দল আর পার্টি এক নয়। সংসদীয় দলের সদস্যদের মেয়াদ শেষ। পার্টির কাজ পার্টি করছে, এর সাথে সংসদীয় দলের কোন সম্পর্ক নেই। আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি নির্বাচন করলে আমরা স্বাগত জানাই। আশা করছি, প্রার্থী বাছাই শেষে আগামীকাল বিকেলে প্রার্থী তালিকা ঘোষাণা করতে পারবো। কম-বেশি তিনশো আসনেই আমাদের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আজ বেলা ১১টা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি‘র সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, মোস্তাফিজার রহমান মোস্তফা (মেয়র), প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত , লিয়াকত হোসেন খোকা এমপি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- কো- চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, হেনা খান পন্নি, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার, মোবারক হোসেন দুলু, তারেক আহমেদ আদেল, মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, লুৎফুর রেজা খোকন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আব্দুল হামিদ ভাসানী, মোঃ বেলাল হোসেন, মোঃ আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, মাখন সরকার, ইউসুফ আজগর, দফতর সম্পাদক সুলতান মাহমদু, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান।

বাংলাদেশ সময়: ১৭:৫০:০১   ২৫৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউপি সদস্যের পিতা
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা
পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : সেতুমন্ত্রী
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
​সরিষাবাড়ীতে কবিরাজের আঙুল বিচ্ছিন্ন করে যুবকের থানায় আত্মসমর্পণ
মাদারগঞ্জে নেশার টাকার জন্য কলহ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী
আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ