২৮৫০ পিছ ইয়াবাসহ র‌্যাব-১১‘র হাতে আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৮৫০ পিছ ইয়াবাসহ র‌্যাব-১১‘র হাতে আটক ১
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



২৮৫০ পিছ ইয়াবাসহ র‌্যাব-১১‘র হাতে আটক ১

২৮৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি থানার টোলপ্লাজা এর সামনে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের সামনে থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিবার র‌্যাব-১১ এর মিডিয়া ইন্সপেক্টর এএসপি সনদ বড়ুয়ার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মো. শাকিল আহমেদ (২৫), পিতা-মো. আব্দুল বাতেন, মাতা-মোছা. রেখা বেগম। নরসিংদী জেলার শাধবদী থানার পাঁচদোনার পাথরপাড়ার বাসিন্দা সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলা থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৪০   ২৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভেজাল শিশুখাদ্যে সয়লাব বাজার: বিষাক্ত জেলি-চকলেটে হুমকিতে কোমলমতি শিশুরা
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
সদরপুরে এইচএসসি পরীক্ষা: কলেজের চেয়ে এগিয়ে মাদ্রাসা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ