সিলেট নগরীতে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট নগরীতে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩



সিলেট নগরীতে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা

সিলেটে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে একটি এম্বুলেন্সে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
রোববার (২৬ নভেম্বর) রাতে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ ৪ জনকে আটক করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, রোববার রাত অনুমান ৯ ঘটিকার সময় সিলেট সুনামগঞ্জ সড়কের নগরীর সুবিদ বাজার এলাকায় এক ঝটিকা মশাল মিছিল নিয়ে বের হয় বিএনপি কর্মীরা। এসময় রাস্তায় চলতি অবস্থায় একটি অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশা ও রিকশাসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মিছিলকারীরা। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীরা দিগবিদিক ছুটোছুটি শুরু করেন। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।
এদিকে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট কতোয়ালী থাবায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আজ সোমবার বিকেল পর্যন্ত মোট ৪জনকে আটক করেছে এসএমপি পুলিশ। আটক সকলেই বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী। বাকিদেরকেও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৬   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ