আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে : পানি সম্পদ উপমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে : পানি সম্পদ উপমন্ত্রী
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



আগামী  নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে। সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে জনগণ আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।
আজ মঙ্গলবার নৌ পথে নড়িয়া লঞ্চঘাটে জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীর সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দ্বিতীয়বারের মতো তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেেেছন।
উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি নেতা - কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করা আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেন, নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। শরীয়তপুরকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট জেলায় পরিণত করবো, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমূখ।
এদিকে ‘ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবি পরিষদ’র পক্ষ থেকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পানি সম্পদ উপমন্ত্রী জননেতা একেএম এনামুল হক শামীম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৮   ৩৫৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ