সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

চারজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন- সাবেক সংসদ-সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরী (সাবেক গণপরিষদ সদস্য), সাবেক সংসদ-সদস্য সালাহউদ্দিন আহমেদ, সাবেক সংসদ-সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আব্দুল হাই এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মাতা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ সালমান ওমরের মাতা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে।

পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৯   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
মধুখালীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না - ইউএনও
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক সালথা পুলিশ, সড়কে মহড়া
“ফরিদপুরের চরভদ্রাসন” ‎জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে তিন মাস পরে কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন
জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, ৩ মামলায় ৮ হাজার জরিমানা
জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ