ডিপিডিসির নতুন দুই সাবস্টেশন উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিপিডিসির নতুন দুই সাবস্টেশন উদ্বোধন
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



ডিপিডিসির নতুন দুই সাবস্টেশন উদ্বোধন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নবনির্মিত আদাবর ৩৩/১১ কেভি ও মাণ্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালু করা হয়েছে। এর ফলে ডিপিডিসির নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বেড়েছে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ও ডিপিডিসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে সাবস্টেশন দুটির উদ্বোধন করেন। মো. হাবিবুর রহমান তার বক্তব্যে বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিপিডিসির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য সবাইকে সচষ্টে থাকার জন্য আহ্বান জানান।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকেৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবিইএ কম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জ্যাকি চেং ডন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ নোমান। অনুষ্ঠানে ডিপিডিসির নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প সংশি্লষ্ট সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিপিডিসি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের উপস্থিতিতে ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক এ প্রকল্পটির চুক্তি সম্পাদিত হয়।
এর ধারাবাহিকতায় হাতে নেওয়া হয় ‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প। চীনের টিবিইএ কম্পানি লিমিটেড ঠিকাদার হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০২   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ