বিএনএম এ যোগ দেয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনএম এ যোগ দেয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



বিএনএম এ যোগ দেয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনএমে যোগ দেন তিনি।

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাবনা-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

বিএনএম এ যোগ দেয়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ডলি বলেন, ‘বিএনএম আমাকে অফার করল, আমাদের বিনোদন জগতের অনেকেইতো রাজনীতিতে যোগ দিয়েছে। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? এজন্য বিএনএম-এ যোগ দিয়েছি।’

মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে এ শিল্পী বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।’

এর আগে সোমবার রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নতুন কয়েকজন দলটিতে যোগ দেন। তাদের মধ্যে ডলি সায়ন্তনী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এসএম সফি মাহমুদ রয়েছেন।

এ ছাড়া গত ২০ নভেম্বর বিএনপির সাবেক চার সংসদ সদস্য বিএনএমে যোগ দিয়েছেন। গত শনিবার জাতীয় পার্টির আরেকজন সাবেক সংসদ সদস্য যোগ দেন দলটিতে। এ নিয়ে ছয়জন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগ দিলেন।

গত ১০ আগস্ট বিএনএম নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। তখন দলের আহ্বায়ক ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুর রহমান আর সদস্য সচিব ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মেজর (অব.) মো. হানিফ। বিএনএমের প্রতীক হলো নোঙর।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৫০   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
পৌর শহরে বিশেষ অভিযান, বাজার স্থিতিশীল রাখতে সরিষাবাড়ী প্রশাসনের তৎপরতা
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ