আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনাদের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে সকাল ৬টা থেকে বিএনপিসহ সমমনাদের ডাকা অবরোধ চলছে দেশে।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে ফের অবরোধ-হারতাল কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করে রিজভী আরও বলেন, এ সময়ে দলের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ১৫টি।

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টায়। রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয় এ কর্মসূচি। এ কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

এর আগে ২৩ নভেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ দফায় রোববার থেকে (২৬ ও ২৭ নভেম্বর) ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

এ কর্মসূচিতে দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের কথা বলা হয়। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত রয়েছে।

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করে দলটি। ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে দলটি। সপ্তম দফা অবরোধ শেষে আজ ফের অবরোধ চলছে। কাল পালন করা হবে হরতাল।

বাংলাদেশ সময়: ১১:৩৩:১২   ৩১২ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ