ভোটারদের নির্বাচনমুখী করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটারদের নির্বাচনমুখী করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩



ভোটারদের নির্বাচনমুখী করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই। সিলেট মহানগরের ভোটারের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে হবে।

শনিবার (২ ডিসেম্বর) নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট সিটি করপোরেশেনের মেয়র ও কাউন্সিলারদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সভাপতিত্বে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা অংশ নেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। তাই এ আসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, সিলেট মহানগরের ভোটারের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলাররা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সুখে দুখে আপনারা সবসময় পাশে থাকেন। সেইসঙ্গে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড কাউন্সিলদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা চান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সিসিকের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। বিগত ১০ বছর সিসিক মেয়র পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়ন বরাদ্দ বিন্দুমাত্র কম দেয়নি সরকার। কারণ জননেত্রী শেখ হাসিনার কাছে দেশ-জনগণই মূখ্য, অন্য কিছু নয়।

সভায় কাউন্সিলররা নির্বাচনে বিজয় সুনিশ্চিতের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখী করার বিভিন্ন দাবি, পরিকল্পনা, সুপারিশ করেন। নির্বাচনে সব ধরনের সহযোগিতা প্রদানের কথা দেন উপস্থিত কাউন্সিলররা। পররাষ্ট্রমন্ত্রী তাদের কথাগুলো মনোযোগ সহকারের শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তৌফিক বক্স, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আহমদ বাকের, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:২২   ২৫২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বাড়ির মালিকের অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে: ডিসি
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরে ওজনে কম তেল দেওয়ায় খাজা পেট্রোলিয়ামকে জরিমানা
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা বরখাস্ত
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ