টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও আইস জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও আইস জব্দ
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩



টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজার-টেকনাফ সীমান্তে আলাদা দুটি অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে টেকনাফের সাবরাং ও শাহ পরীর দ্বীপ বিওপির আলাদা দুটি টহল দল এ অভিযান পরিচালনা করে এসব মাদক দ্রব্য উদ্ধারে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।

অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘গোপন খবর ছিল মিয়ানমার থেকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন খবরে শুক্রবার রাতে ওই এলাকায় সাবরাং বিওপির একটি টহল দল অবস্থান করেন। পরে বিজিবি টহল দল নাফ নদী পার হয়ে চারজনকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আনুমানিক ১ দশমিক ৭ কিলোমিটার আসতে দেখে।’

তিনি আরও বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায়। পরবর্তীতে চোরাকারবারিরা রাতে পাশের গ্রামে ঢুকে পড়ে। পরে টহল দল সেখানে তল্লাশি করে চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।’

অধিনায়ক বলেন, ‘একই রাতে শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া কাউকে পাওয়া যায়নি। তবে এসব চোরাকারবারিদের শনাক্তের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দারা কাজ করছেন।’

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৭   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ