মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ আসনে জামিনদার হিসাবে ঋণ খেলাপীর কারণে মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য ও বিকল্পধারার ভাইস চেয়ারম্যান।

রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ ঘোষণা দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ে আরও দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

প্রস্তাবকারী নির্বাচনী এলাকার ভোটার না হওয়ার কারণে বিএনএম প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেন ও স্বতন্ত্র হিসাবে এক শতাংশ সমর্থনের ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারওয়ার কবিরের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এই আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে নৌকার মহিউদ্দিন আহমেদ ও তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদাসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৪০   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ