সিরাজগঞ্জে ১০ মনোনয়নপত্র বাতিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে ১০ মনোনয়নপত্র বাতিল
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



সিরাজগঞ্জে ১০ মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে সিরাজগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। প্রথম দিনে তিনটি আসনে মোট ২৩ প্রার্থীর ১৩টি বৈধ ও ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় তিনটি আসনের প্রার্থী ও তাদের প্রস্তাবক এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাছাইয়ে সিরাজগঞ্জ-১ আসনে সাতজন প্রার্থীর মধ্যে দুইজন, সিরাজগঞ্জ-২ আসনে পাঁচজনের মধ্যে একজন এবং সিরাজগঞ্জ-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল বাকী তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৫   ৪০৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ