পুরান-কোহলার-ফ্লেচার ঝড়ে ডেকানের বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » পুরান-কোহলার-ফ্লেচার ঝড়ে ডেকানের বড় জয়
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



পুরান-কোহলার-ফ্লেচার ঝড়ে ডেকানের বড় জয়

নিকোলাস পুরান-কোহলার ক্যাডমারের ঝড়ো ওপেনিং জুটির পর আন্দ্রে ফ্লেচারের তাণ্ডবে বেশ বড় সংগ্রহ পায় ডেকান গ্ল্যাডিয়েটরস। সেটা তাড়া করতে নেমে লড়াইও করতে পারেনি টিম আবু ধাবি। এদিন টানা তৃতীয় জয় তুলে নিলো ডেকান। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।

গতকাল দুবাইয়ে টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১৪১ রান করে ডেকান। জবাবে ৫ উইকেট হারিয়ে ৭৮ রানে থামে আবু ধাবির ইনিংস।

এদিন ডেকানের দেওয়া ১৪২ রান তাড়া করতে নেমে ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আবু ধাবি। এরপর লিউজ ডি পোলয় আর কলিন ইনগ্রাম ক্যামিও খেললেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। লিউস ১৮ বলে ২৫ আর ইনগ্রাম করেন ১০ বলে ১৯ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে ২ উইকেট হারায় ডেকান। এরপর ৭৯ রানের জুটি গড়েন ক্যাডমারে ও ফ্লেচার। মাত্র ১২ বলে ৫ ছক্কা ও ১ চারে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফ্লেচার। আর ক্যাডমারের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৫ রান। এছাড়া ১৭ বলে ৩০ রান আসে পুরানের ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৩   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড
অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ