গাজীর কাছে জিম্মি জনসাধারণ: এড. তৈমুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীর কাছে জিম্মি জনসাধারণ: এড. তৈমুর
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



গাজীর কাছে জিম্মি জনসাধারণ: এড. তৈমুর

তৃণমূল বিএনপি মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নারায়ণগঞ্জ-১ আসনে এমপি গাজীর কাছে জিম্মি জনসাধারণ; তার অত্যাচারে পারিবারিক অনুষ্ঠানও করা যায়নি। হামলার শিকার হতে হয়েছে তার অস্ত্রধারীদের হাতে।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর দেয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গাজী সাহেব আমাকে ভিত্তিহীন বলেছেন, তাকে নিয়ে মন্তব্য করে আমি নাকি নিজের অস্তিত্ব রাখছি। এ ধরনের কথা বলে তিনি নিজের গত ১৫ বছরের দুঃশাসন ঢাকতে চাচ্ছেন। তাই কে দোষী আর কে নির্দোষী তা প্রমাণ করতে উন্মুক্ত আলোচনায় বসার ব্যবস্থা করেন। সেখানে তৈমূর দোষী হলে আপনারা শাস্তি দিবেন।’

তৈমূর আলম বলেন, আমি একজন আইনজীবী। প্রমাণ ছাড়া কোন কথা বলি না।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন বিতর্কিত করলে ক্ষতি যা হবার প্রধানমন্ত্রীরই হবেন। যার মূল ভুক্তভোগী তিনিই হবেন। জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয় কেউ চুরি করার সুযোগ পাবে না।’

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৩   ৩৬০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ