নেতাকর্মীরা সহযোগিতা করলে নৌকাকে বিজয়ী করতে পারব : সাকিব

প্রথম পাতা » খুলনা » নেতাকর্মীরা সহযোগিতা করলে নৌকাকে বিজয়ী করতে পারব : সাকিব
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



নেতাকর্মীরা সহযোগিতা করলে নৌকাকে বিজয়ী করতে পারব : সাকিব

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, মাগুরাবাসীর জন্য অনেক কিছু করতে চাই। জেলা আওয়ামী লীগের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই। যেহেতু প্রধানমন্ত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন, আমার জায়গা থেকে আমি সব কিছুই করবো।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা শহরের জামরুলতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় সাকিব আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সাকিব আল হাসান বলেন, আপনাদের কথা আমি শুনেছি। সবার কথায় আমি অনেক আশ্বস্ত হয়েছি। আমার মনে হয় খুব বেশি কষ্ট করতে হবে না। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করলে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এবং ভোটার আনতে তেমন সমস্যা হবে না।

তিনি আরও বলেন, সব সময় কাজে বিশ্বাসী ছিলাম। আশা করি কাজ করে সব কিছু দেখাতে পারব। তার জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে। একসঙ্গে আমরা মাগুরাকে পুরো বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসেবে তৈরি করতে পারব- ইনশাআল্লাহ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহসভাপতি মুন্সি রেজাউল হক, আবু নাসের বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৮   ৩৬২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ