স্বপ্ন পূরণে বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত : প্রণয় ভার্মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বপ্ন পূরণে বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত : প্রণয় ভার্মা
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



স্বপ্ন পূরণে বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত : প্রণয় ভার্মা

বাংলাদেশের জনগণের স্বপ্ন ও লক্ষ্য পূরণে ভারত সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৬ ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন এই অনুষ্ঠান আয়োজন করে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
এ দিনটি দুই দেশের জনগণের আবেগের বন্ধন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অসামান্য ভূমিকার উপলক্ষ হয়ে আছে। এ দিনটি বাংলাদেশ-ভারত সম্পর্কে বড় প্রভাব রেখেছে।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় দুই দেশে ৬ ডিসেম্বরকে মৈত্রী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন।

প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর দুই দেশের অংশীদারিকেও ছাড়িয়ে যাওয়া সম্পর্কের সূচনা হয়েছিল। এই সম্পর্কের ভবিষ্যৎ বহুদূর বিস্তৃত। দুই দেশের সম্পর্ক আজ বহুমুখী। এ সম্পর্কের ভবিষ্যৎ অন্তহীন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিনোদন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৪   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ