লিবিয়ায় আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » লিবিয়ায় আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



লিবিয়ায় আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন

বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ বুরাক এয়ার (UZ 0222)-এর চাটার্ড ফ্লাইট যোগে লিবিয়ার বেনগাজী হতে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় খুব শীঘ্রই অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে অতিসত্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে গত ২৮ নভেম্বর বুরাক এয়ার (UZ 0222)-এর চাটার্ড ফ্লাইট যোগে এবং ৩০ নভেম্বর একই চাটার্ড ফ্লাইট যোগে ১১০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছিল।

এ নিয়ে সর্বশেষ তিনটি চাটার্ড ফ্লাইটে সর্বমোট ৩৯৮ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫০:০৮   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ