মারা গেছেন কিংবদন্তি নির্মাতা নরম্যান লিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন কিংবদন্তি নির্মাতা নরম্যান লিয়ার
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩



মারা গেছেন কিংবদন্তি নির্মাতা নরম্যান লিয়ার

আমেরিকান অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা নরম্যান লিয়ার মারা গেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

তার পরিবারের পক্ষ থেকে বুধবার (৬ ডিসেম্বর) নিশ্চিত হয় এই তথ্যটি। রেডিও এবং টিভির লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের।

১৯৭০ এর দশকে একটি হিট সিরিজের নির্মাতা হয়ে দৃষ্টি কাড়েন সবার। শোটির নাম “অল ইন দ্য ফ্যামিলি”। একটি প্রজন্মের জন্য তার সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।

শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, তার পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সাথে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।

শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।

টিভি শিল্পে লিয়ারের প্রভাবের স্বীকৃতিস্বরূপ, আমেরিকার প্রধান সম্প্রচার নেটওয়ার্কগুলো বুধবার সন্ধ্যায় তার সম্মানে একযোগে একটি মেমোরিয়াম কার্ড সম্প্রচার করছে। বর্ষীয়ান এ সেলিব্রেটির মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৩৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ