রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩



রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৩।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ সময় তিনি পদকপ্রাপ্ত পাঁচজন বিশিষ্ট নারীর অবদানের ক্ষেত্র তুলে ধরেন।

পদক পাওয়া নারীরা হলেন, নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য খালেদা একরাম, মরণোত্তর (ঢাকা)। নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার (রংপুর), নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার (লক্ষীপুর), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা, মরণোত্তর (নেত্রকোণা) ও পল্লী উন্নয়নে রনিতা বালা (ঠাকুরগাঁও)।

প্রতিমন্ত্রী জানান, পদকপ্রাপ্ত প্রত্যককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক দেওয়া হবে। পাশাপাশি দেওয়া হবে সম্মাননাপত্র। পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করবেন।

আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:০১   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ - তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব - এলজিআরডি মন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
গরু ভুট্টা ক্ষেত খাওয়ায় সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ