জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ব্যাংক ম্যানেজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ব্যাংক ম্যানেজার
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩



জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ব্যাংক ম্যানেজার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আনিছুর রহমান (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে শহরের বিনথারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং জামালপুরের জামতৈল বাজার শাখায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, আনিছুর রহমান মোটরসাইকেল দিয়ে রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। এসময় বিনথারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তার মারা যান।

এ সময় ট্রাক চালক ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০:৫২:০৭   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ