ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট গেলো কলকাতায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট গেলো কলকাতায়
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট গেলো কলকাতায়

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। পরে এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার (১১ ডিসেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ২২ ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়।

কামরুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য ১০টি যাত্রীবাহী বিমান ও ১টি কার্গো বিমান ফ্লাইট ডাইভার্ট হয়। বিমানগুলো কলকাতা, হায়দরাবাদ, কুয়ালালামপুর, ব্যাংককসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে।

পরবর্তীতে সকাল ৮টার পর থেকে ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

অন্যদিকে প্রতিকূল আবহাওয়ায় দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটের ১১টি ফ্লাইট ছাড়তেও দেরি হয়।

প্রতি শীত মৌসুমে এয়ারলাইনসগুলো কমবেশি ফ্লাইট দেরিতে ছাড়তে বাধ্য হয় বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১:৪৫:২৪   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ