‘ব্রুকলিন নাইন-নাইন’ তারকা আন্দ্রে ব্রাউগার মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ব্রুকলিন নাইন-নাইন’ তারকা আন্দ্রে ব্রাউগার মারা গেছেন
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



‘ব্রুকলিন নাইন-নাইন’ তারকা আন্দ্রে ব্রাউগার মারা গেছেন

হিট টেলিভিশন সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’ এবং ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’ তারকা আন্দ্রে ব্রাউগার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

ব্রাউগারের প্রচারক জেনিফার অ্যালেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, ব্রাউগার সোমবার (১১ ডিসেম্বর) মারা যান। তবে এ অভিনেতার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ব্রাউগার ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ন্যায়পরায়ণ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকার জন্য পরিচিত। এছাড়া নব্বই দশকের ক্রাইম ড্রামা সিরিজ ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এ ডিটেকটিভ ফ্র্যাঙ্ক পেম্বলটন চরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৯৮ সালে এনবিসি-এর ‘হোমিসাইড: লাইফ অন স্ট্রিট’-এ গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের ভূমিকার জন্য এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। এছাড়া ২০০৬ সালে ব্রাউগার এফএক্স সিরিজ ‘থিফ’-এর জন্য আরেকটি এমি জিতেছেন।

ব্রাউগার কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকার জন্য পরিচিত। ছবি: সংগৃহীত

ব্রাউগার প্রথম পর্দায় হাজির হন ‘গ্লোরি’-তে একজন ইউনিয়ন সৈনিক হিসেবে, যেখানে তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন। একজন মুক্ত কালো মানুষ যিনি প্রথম ব্ল্যাক রেজিমেন্টে যোগদান করেন। এছাড়া ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ‘হ্যাক’-এ একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন ব্রাউগার।

‘সিটি অব এঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব’এর ভূমিকাসহ তার টিভি ক্যারিয়ার প্রসারিত হওয়ার সাথে সাথে তিনি ফিচার ফিল্মে উপস্থিত হতে থাকেন।

বাংলাদেশ সময়: ১১:৪২:১৪   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ