মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু

১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশনে আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে খুলে দেওয়া হয় এ দুটি স্টেশন।

এর আগে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয়সরণি স্টেশন আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) খুলে দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে।

মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে তিনটি স্টেশন। সেগুলো হলো, কারওয়ান বাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। এক্ষেত্রে শাহবাগ একটু এগিয়ে থাকলেও সিঁড়ি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কিছুটা পিছিয়ে আছে কারওয়ান বাজার।

চলতি মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হবে। এরপর শুরু হবে রাত পর্যন্ত মেট্রোরেলের চলাচল।

বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। আজ থেকে এই তালিকায় যুক্ত হলো বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

চলতি বছরের ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৩১   ২৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে পৃথক স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ