বাঙ্গালি জাতিকে দাবায়ে রাখা যায়নি: এসপি গোলাম মোস্তফা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাঙ্গালি জাতিকে দাবায়ে রাখা যায়নি: এসপি গোলাম মোস্তফা
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



বাঙ্গালি জাতিকে দাবায়ে রাখা যায়নি: এসপি গোলাম মোস্তফা

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, দেশের জন্য আত্মত্যাগের কারণে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন। এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিলো সেই ২৫শে মার্চ থেকে। তারা ভেবেছিলো বাঙ্গালিদের উপর হামলা করলেই আমরা শেষ। কিন্তু বঙ্গবন্ধু তো সেই ৭ই মার্চের ভাষেণেই বলেছিলো যে, আমাদের দাবায়ে রাখতে পারবা না। ২৬শে মার্চ থেকে দেখা গেছে যে বাঙ্গালি জাতিকে দাবায়ে রাখা যায়নি।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এমনে আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু দেশের ক্লান্তিলগ্নে বাঙ্গালি জাতি প্রমান করেছে যে আমরা ঐক্যবদ্ধ। মুত্তিযুদ্ধে যাদের অবদান ছিলো, তাদের মধ্যে অন্যতম আমাদের এই শহীদ বুদ্ধিজীবীরা। মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা তাদের চিনিয়ে দিয়েছে এবং পাকিস্তানিরা তাদের হত্যা করেছে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪৯:২০   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ