তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪

পঞ্চপড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯ টায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাস। এ সময় কনকনে শীত অনুভূত হয়। রাতভর বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসবে।

কনকনে শীতে খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে সকালে কাজে যোগ কৃষি শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে।

উপজেলা সদরের শিংপাড়া এলাকা কৃষি শ্রমিক হাবিবুর রহমান বলেন, রাতভর বৃষ্টির ফোটার মতো শিশির পড়েছে। সকাল ৮ টা পর্যন্ত কনকনে শীত ছিল। হাত-পা বরফের মত ঠান্ডা হয়ে যায়।

আরেক কৃষক শরীফ আহমদ বলেন, ‘কুয়াশার জন্য সকালে কিছুই দেখা যায়নি। জমিতে যাওয়া যাচ্ছে না।’

বাংলাদেশ সময়: ১৩:২৬:৪৪   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ