দুর্নীতি : ইমরানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » দুর্নীতি : ইমরানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



দুর্নীতি : ইমরানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ও তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী।

পাকিস্তান সরকারের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) শীর্ষ নির্বাহী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাটের স্বাক্ষরিত পরোয়ানার ভিত্তিতে শনিবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।

ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে— আমরা এখনও জানি না।’

তবে ন্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাওয়াদ চৌধুরির বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ইরমান খান নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় চাকরি প্রদানের বিনিময়ে কয়েক জনের কাছ থেকে এ অর্থ গ্রহণ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, পিটিআইয়ের অন্যতম জেষ্ঠ্য নেতা ফাওয়াদ চৌধুরী দলের চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু চলতি বছর ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানের গ্রেপ্তার হওয়া এবং তার জেরে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেনানিবাস ও সেনা স্থপনায় হামলার ঘটনা ঘটার পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ।

জিও নিউজ

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৯   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ