দিনাজপুরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



দিনাজপুরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উলের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বিরল কিশোনগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করলে তাদের ফুল দিয়ে বরণ করেন বিজিবি কর্মকর্তারা।

বাংলাদেশ অভ্যন্তরে এসে প্রতিনিধি দল বিওপিতে উপস্থিত হলে বিজিবির একটি চৌকস দল বিএসএফ সেক্টর কমান্ডার গার্ড অব ওনার প্রদান করেন।

সেখানে ঘণ্টাব্যাপী সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটাতারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের নারী-শিশু পাচার ও অনুপ্রবেশসহ নানা বিষয় আলোচনা হয়েছে। এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

কর্নেল রাশেদ আসগর বলেন, ‘বিজিবি-বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে। কখনো বাংলাদেশ কখনো ভারত অংশে। এ ধরনের বৈঠকের মধ্যে আমাদের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।’

বাংলাদেশ সময়: ১৫:০১:৪৯   ২৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা
কালকিনিতে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও আলোচনা সভা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত সংসদীয় কমিটির
পরিকল্পনা কমিটির বৈঠকে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ