গান থামিয়ে কনসার্টে শ্রোতাকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গান থামিয়ে কনসার্টে শ্রোতাকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



গান থামিয়ে কনসার্টে শ্রোতাকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ

অরিজিৎ সিং, যার সুরে মুগ্ধ সবাই। কনসার্টে যখন তিনি মঞ্চে ওঠেন, তখন এর প্রমাণ পাওয়া যায়। তবে মাঝে মাঝে মঞ্চে উঠে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন অরিজিৎ। যদিও তা বেশ ভালোভাবেই সামলে নেন তিনি। এবার কনসার্টের মাঝেই গান থামিয়ে শ্রোতার দিকে ছুড়ে মারলেন মাইক। সামাজিক মাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

অরিজিতের মতো শান্ত একজন গায়ক এমন কেন করলেন? প্রশ্ন নেটিজেনদের। আসল ব্যাপার হলো, রেগে গিয়ে মাইক ছুড়ে মারেননি তিনি। বরং শ্রোতার সঙ্গে আরও বেশি সংযুক্ত হতে এটা করেছেন। তাকেও নিজের সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়েছেন।বাকিরাও তার সঙ্গে কণ্ঠ মেলান।

জানা গেছে , ভিডিওটি অরিজিতের গুয়াহাটি কনসার্টের। টলিউড-বলিউডের প্লে-ব্যাকের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান অরিজিৎ। তার সুরের টানেই কনসার্টে ভিড় করেন হাজার হাজার মানুষ। নিজের মতো করে অনুরাগীদের মনোরঞ্জন করেন অরিজিৎ। হাতে গিটার নিয়ে একের পর এক গান গাইতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ