গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীন, সৌদি ও ইরানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীন, সৌদি ও ইরানের
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীন, সৌদি ও ইরানের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন, সৌদি আরব ও ইরান। এছাড়াও উপত্যকাটিতে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে এ তিনটি দেশ। বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ ডিসেম্বর) চীন, সৌদি আরব ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানায় দেশ তিনটির উপ-পররাষ্ট্রমন্ত্রীরা।

চীনের রাজধানী বেইজিংয়ে এক বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেয়া হয়। সৌদি আরব ও ইরানের মধ্যে বেইজিং চুক্তি নামে পরিচিত পুনর্মিলন চুক্তি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বিবৃতিতে কর্মকর্তারা বলেন, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তার জন্য হুমকি।

এছাড়া বিবৃতিতে ফিলিস্তিনিদের ভূমি থেকে জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করার প্রচেষ্টারও কঠোর সমালোচনা করা হয়। সেইসঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা স্বাধীনভাবে দেশটির নাগরিকদের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। দেশটিতে নির্বিচারে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৪   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ