দ্বাদশ নির্বাচন : প্রার্থী ১৮৯৬ জন, প্রত্যাহার ৩৪৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ নির্বাচন : প্রার্থী ১৮৯৬ জন, প্রত্যাহার ৩৪৭
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



দ্বাদশ নির্বাচন : প্রার্থী ১৮৯৬ জন, প্রত্যাহার ৩৪৭

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল। নির্বাচনে লড়তে মোট ২ হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জনের। আপিল দায়ের করেছিলেন ৫৬০ জন, আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬ জনের এবং নামঞ্জুর হয়েছিল ২৭৪ জনের। এ ছাড়া মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩৪৭ জন।

আসন্ন নির্বাচনে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৩   ৩৪০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে দুই দিবসে চাঁদা দিয়েই চলছে অবৈধ করাতকল,লাইসেন্স চান ভুক্তভোগী মালিকেরা
গ্যাসচাপ সংকটে উৎপাদনে যেতে পারছে না যমুনা সারকারখানা, দৈনিক আড়াই কোটি টাকা গচ্ছা
জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ