‘এমন কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করতে পারে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘এমন কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করতে পারে’
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



‘এমন কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করতে পারে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে নির্বাচন করছে, এই নির্বাচনকে এমন কোনো শক্তি নেই বানচাল করতে পারে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ গড়পাড়া শুভ্র সেন্টারে সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলাসহ সদর পৌরসভার নবগঠিত কমিটির পরিচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল। এখনও তারা ষড়যন্ত্র করছে, যাতে এই নির্বাচন সঠিকভাবে না হয়। সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নয়ন চায়, তারা ভোট দিতে চায়, তারা সন্ত্রাস চায় না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ অগ্নিসন্ত্রাস চায় না। বিএনপিকে প্রত্যাখান করেছে মানুষ। বিএনপির-জামায়াত নির্বাচনে আসে নাই। আস্তে আস্তে তারা মানুষের মন থেকে ধুয়ে মুছে দূর হয়ে যাবে। তাদের আর অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।

এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৩   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ